দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্ককে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোর্দোয় অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে দলটি। ফ্রান্সের হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। প্রথমার্ধে ফরাসি কর্নার থেকে তুরস্কের এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ২০ বছর বয়সী ক্রুপি। রায়ান শেরকির বাড়ানো দারুণ এক থ্রু পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। জাতীয় দলের জার্সিতে এটাই ক্রুপির প্রথম গোল।
ম্যাচের যোগ করা সময়ে আর্দা গুলারের কর্নার থেকে হেডে গোল করেন আবদুলকেরিম বারদাকচি। ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচে আর ফেরা হয়নি তুরস্কের।
এই হারে গ্রুপ এ১-এ ছয় ম্যাচের সব কটিতেই হেরে তলানিতে থেকে নেশন্স লিগের গ্রুপ পর্ব শেষ করেছে তুরস্ক। অন্যদিকে, গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স।
একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। ইতালিকে ৪-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে ইতালি।
কে